১.দোকানের হিসাব কার
দোকানে যা বিক্রি হয়, যে স্টক তোলা হয়, যে কাস্টমারের বাকি লেখা হয় — এসব দোকানের নিজের হিসাব। দোকানের মালিক ঠিক করেন কী লিখবেন আর কতদিন রাখবেন। আমরা এই হিসাব শুধু সেবা চালানোর জন্য, মালিকের হয়ে রাখি।
দোকানের কাস্টমারের নাম বা ফোন নম্বর বাকির খাতায় থাকলে, সেই কাস্টমার তাঁর তথ্য দেখতে, ঠিক করতে বা মুছতে চাইলে দোকানের সাথে যোগাযোগ করবেন; দোকান আমাদের জানালে আমরা সাহায্য করি।
২.কী তথ্য রাখি
ক. অ্যাকাউন্টের তথ্য
মালিকের মোবাইল নম্বর (লগইনের পরিচয়) আর নাম; দোকানের নাম, ঠিকানা, দোকানের ফোন নম্বর আর ড্রাগ লাইসেন্স নম্বর (দিলে)। লগইনের জন্য পাঠানো ৬ সংখ্যার SMS কোড, আর লগইন ধরে রাখার টোকেন।
খ. দোকানের হিসাব
সফটওয়্যারে যা লেখেন, নেট থাকলে তা সার্ভারে জমা (সিংক) হয়:
- ওষুধের তালিকা, স্টক, ব্যাচ, মেয়াদ আর কেনা দাম
- বিক্রি, ফেরত আর নষ্ট মালের হিসাব
- বাকির খাতা: কাস্টমারের নাম, ফোন নম্বর (দিলে) আর বাকি ও আদায়ের হিসাব
- কোম্পানি / সাপ্লায়ারের নাম আর মাল কেনার হিসাব
- তালিকায় নেই এমন ওষুধ যোগ করার অনুরোধ
গ. ডিভাইসের তথ্য
প্রতিটি কম্পিউটার বা ফোনের একটি আইডি, সেটি কোন ধরনের (Windows / Android), অ্যাপের ভার্সন আর শেষ কবে চালু হয়েছিল। সার্ভারের লগে অনুরোধের সময় আর IP ঠিকানা থাকে, অপব্যবহার ঠেকাতে।
ঘ. সাবস্ক্রিপশন আর পেমেন্ট
কোন প্ল্যান, কত টাকা, কবে, আর অনলাইন পেমেন্টের রেফারেন্স (যেমন বিকাশের ট্রানজেকশন আইডি)। আমরা কখনো কার্ড নম্বর, বিকাশ পিন বা অ্যাকাউন্টের পাসওয়ার্ড পাই না, রাখিও না।
যা রাখি না: কাস্টমারের প্রেসক্রিপশন, রোগের তথ্য, ছবি, ফোনের কনট্যাক্ট লিস্ট বা লোকেশন। মালিকের Android অ্যাপে শুধু হিসাব দেখা যায়, সেখানে কিছু বিক্রি হয় না।
৩.কেন রাখি
- বিক্রি, বাকি, স্টক আর মেয়াদের হিসাব চালাতে
- দোকানের কম্পিউটার আর মালিকের ফোনে একই হিসাব দেখাতে (সিংক), আর কম্পিউটার নষ্ট হলেও হিসাব বাঁচাতে
- লগইনের SMS কোড পাঠাতে
- ট্রায়াল আর সাবস্ক্রিপশন চালাতে
- সাহায্য চাইলে সমস্যা খুঁজে ঠিক করতে
- নিরাপত্তা রাখতে আর অপব্যবহার ঠেকাতে
- আইন মানতে
৪.কার সাথে শেয়ার হয়
- আপনার নিজের ডিভাইস: একই মোবাইল নম্বরে লগইন করা দোকানের কম্পিউটার আর মালিকের ফোন।
- সেবাদাতা: সার্ভার আর ডাটাবেস রাখার হোস্টিং প্রতিষ্ঠান; লগইনের SMS পাঠানোর SMS গেটওয়ে (শুধু মোবাইল নম্বর আর কোড); আর অনলাইনে টাকা দিলে পেমেন্ট প্রতিষ্ঠান (যেমন বিকাশ)। তারা শুধু সেই কাজের জন্য তথ্য পায়।
- আইনের প্রয়োজনে: আইন বা আদালতের বৈধ নির্দেশে।
অন্য কোনো দোকান আপনার হিসাব দেখতে পায় না। আমরা কোনো তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপনদাতাকেও দিই না।
৫.কোথায় রাখি, কীভাবে সুরক্ষিত
হিসাব প্রথমে দোকানের কম্পিউটারেই জমা হয়, তাই নেট ছাড়াও চলে। নেট এলে তা আমাদের সার্ভারে যায় এনক্রিপ্টেড সংযোগে (HTTPS)। সার্ভারের ডাটাবেস আমাদের হোস্টিং প্রতিষ্ঠানের সুরক্ষিত সার্ভারে থাকে, যা বাংলাদেশের বাইরেও হতে পারে।
লগইনে কোনো পাসওয়ার্ড নেই — প্রতিবার মোবাইলে আসা কোড লাগে। লগইনের কোড আর টোকেন ডাটাবেসে সরাসরি না রেখে হ্যাশ করে রাখা হয়। সার্ভারে প্রতিটি দোকানের হিসাব আলাদা থাকে, শুধু সেই দোকানের লগইনেই খোলে।
কোনো ব্যবস্থাই শতভাগ নিরাপদ নয়, তবে আমরা তথ্য রক্ষা করতে আর শুধু দরকারি লোকের হাতে রাখতে কাজ করি। দোকানের কম্পিউটারটি সুরক্ষিত রাখা (Windows পাসওয়ার্ড, অন্যকে না দেওয়া) দোকানের দায়িত্ব।
৬.কতদিন রাখি
অ্যাকাউন্ট যতদিন থাকে, হিসাবও ততদিন থাকে। ট্রায়াল বা সাবস্ক্রিপশন শেষ হলেও আপনার আগের হিসাব মুছে যায় না। সফটওয়্যারে কোনো লেখা “মুছলে” তা হিসাব থেকে সরে যায়, তবে সব কম্পিউটারে একই থাকার জন্য সার্ভারে তার চিহ্ন থাকে।
পুরোনো SMS কোড, বাতিল লগইন টোকেন আর সিংকের রসিদ আমরা নিয়মিত মুছে ফেলি।
৭.তথ্য দেখা, ঠিক করা আর মুছতে বলা
দোকানের মালিক যেকোনো সময়:
- হিসাব দেখতে আর সফটওয়্যারেই ঠিক করতে পারেন
- দোকানের হিসাবের একটি কপি চাইতে পারেন
- পুরো অ্যাকাউন্ট আর দোকানের হিসাব মুছে ফেলতে বলতে পারেন
মুছতে বা কপি চাইতে লগইনের মোবাইল নম্বর থেকে WhatsApp করুন বা ইমেইল করুন (৯ নম্বর অংশ)। নম্বরটি আপনার কিনা যাচাই করে আমরা ৩০ দিনের মধ্যে অ্যাকাউন্ট আর হিসাব মুছে দিই, শুধু আইন যা রাখতে বলে তা ছাড়া। দোকানের কম্পিউটারে থাকা কপি মুছতে সফটওয়্যারটি আনইন্সটল করুন।
৮.শিশুদের গোপনীয়তা
ফার্মাবন্ধু ফার্মেসির মালিক আর কর্মীদের জন্য, শিশুদের জন্য নয়। আমরা জেনেশুনে শিশুদের অ্যাকাউন্ট খুলতে দিই না।
৯.যোগাযোগ
এই নীতি বা আপনার তথ্য নিয়ে যেকোনো প্রশ্ন বা অনুরোধে:
১০.এই নীতির পরিবর্তন
দরকার হলে আমরা এই নীতি বদলাতে পারি। বদলালে নতুন তারিখসহ এখানে দেব, আর বড় পরিবর্তন হলে অ্যাপেও জানাব।
ENSummary in English
PharmaBondhu (ফার্মাবন্ধু) is pharmacy POS software for Bangladesh by Tech Nest BD, Dhaka. It has a Windows app for the shop counter and an Android app the owner uses to view reports; nothing is sold in the Android app.
- We store: the owner's mobile number and name; the shop's name, address, phone and drug licence number (optional); the shop's sales, stock, batches, expiry dates, buying prices, returns, suppliers and purchases; the dues ledger with customer names and optional phone numbers; device id, type and app version; plan and payment references (never card numbers or wallet PINs); server logs with IP addresses.
- Why: to run the shop's accounts, sync them between the shop's computers and the owner's phone, send login codes by SMS, run the trial and subscription, give support and prevent misuse.
- Shared with: our hosting provider, the SMS gateway (phone number and code only) and the payment provider (such as bKash) when you pay online. Never sold, never used for ads.
- Security: HTTPS in transit; login codes and tokens are stored hashed; each shop's data opens only with that shop's login. Servers may be outside Bangladesh.
- Retention and deletion: data is kept while the account exists, also after a trial or subscription ends. To delete the account and all shop data, message us from the login number on WhatsApp or by email; we delete it within 30 days, except what the law requires us to keep.
- Contact: support@technest.com.bd · WhatsApp +8801921952389 · Dhaka, Bangladesh.